বগুড়ার নাট্যব্যক্তিত্ব গোলাম কাদেরের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম কাদের
গোলাম কাদের

বগুড়ার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও জনপ্রিয় অভিনেতা মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম কাদের (৯৩) গতকাল শুক্রবার বগুড়া শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর শহরের চকলোকমান উল্কা ক্লাব মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সরকারি চাকরির পাশাপাশি তিনি মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বগুড়া থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।
তিনি কাজের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) ও গ্রুপ থিয়েটার পদক, কলকাতা গিরিশ মঞ্চ সম্মাননা এবং বগুড়া থিয়েটার সম্মাননাসহ বিভিন্ন পদক ও পুরস্কার লাভ করেন।