বগুড়ার শেরপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় ইউপির সদস্যসহ কমপক্ষে নয়জন আহত হয়েছেন। গত বুধবার রাতে শাহবন্দেগী ইউপির খন্দকারটোলা গ্রামে এ ঘটনা ঘটে।গ্রামবাসী অভিযোগ করেন, ৪ জুন রাতে পুলিশের হাতে এলাকার চিহ্নিত তিনজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হন। তাঁদের মধ্যে তারেক ও মনিরুল নামের দুই ব্যক্তিকে পরের দিন আদালতে পাঠানো হয়। গত বুধবার রাত আটটার দিকে তাঁরা গ্রামের অন্য মাদক বিক্রেতাদের একত্র করে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহমুদুল হাসান, তাঁর মা চামেলী বেগম, ভাই তাহেরুল ইসলাম, বোন আসমা সরকার, গ্রাম পুলিশ জিয়াউর রহমান, মঞ্জুরুল ইসলাম ও তাঁর বোন আঞ্জুমান আরা এবং মা রেণুকা বেগমকে মারধর করেন।শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।