বগুড়ার শেরপুরে শিশু ধর্ষণের শিকার
বগুড়ার শেরপুরে এক শিশু (৬) ধর্ষণের শিকার হয়েছে৷ শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী৷
শিশুটিকে গতকাল বৃহস্পতিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
শিশুটির মা জানান, তাঁর মেয়ে স্কুল শেষে বাড়ি ফেরার পথে বুধবার দুপুর ১২টার দিকে একই গ্রামের এক বালক (১৪) শিশুটিকে ধর্ষণ করে৷ মেয়েটি বাড়ি ফিরে পরিবারকে ঘটনা জানায়৷ শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন শিশুটিকে পরদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোছা. আয়শা বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে গতকাল বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়৷
স্থানীয় লোকজন জানান, শিশুটির পরিবার খুব গরিব৷ কিছুদিন আগে তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান৷ গ্রামের মো. মজনু বলেন, ছেলেটি আগেও এমন কাণ্ড গ্রামে ঘটিয়েছে৷ তাকে নিয়ে গ্রামে সালিস-বৈঠকও হয়েছে৷