বগুড়ার শেরপুরে সাত মাদক বিক্রেতা ও সেবীর সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সাতজন মাদক বিক্রেতা ও সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। রাত ১০টায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান একজন নারী মাদক বিক্রেতাসহ পাঁচজনের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দুজন মাদক বিক্রেতার বিরুদ্ধে পুলিশের নিয়মিত মামলা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ অভিযান চালানো হয়।