বগুড়ার ১০৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নয়টি পৌরসভার ১৫৮ ভোটকেন্দ্রের মধ্যে ১০৩টি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এর মধ্যে বগুড়া পৌরসভার ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৭০টি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক ও চারজন পুলিশ এবং সাধারণ কেন্দ্রে একজন সহকারী উপপরিদর্শক ও পাঁচজন পুলিশ থাকবে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ছয়জন পুরুষ ও ছয়জন নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। আর্মড পুলিশ ও আনসারের সমন্বয়ে প্রতি নয়টি কেন্দ্রের জন্য একটি করে ভ্রাম্যমাণ দলও থাকবে। সঙ্গে থাকবে র্যাবের টহল বাহিনী। বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।