বগুড়ায় অজ্ঞাত তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় অজ্ঞাতনামা এক তরুণ (৩০) খুন হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে জেলা শহরের সাতমাথা-তিনমাথা স্টেশন সড়কের জামিরনগরসংলগ্ন সরকারি আজিজুল হক কলেজের সামনের যাত্রীছাউনি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) নবিউল ইসলাম বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, লাশের পরিচয় মেলেনি। ওই তরুণকে ঘটনাস্থলে ডেকে নিয়ে খুন করে দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় ও খুনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।