বগুড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় অবস্থিত ফকির উদ্দিন (এফইউ) স্কুল ও কলেজের সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ আনোয়ার কামালের বিরুদ্ধে ৪৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান হায়দার আলী সদর থানায় এই মামলা করেন।মামলায় উল্লেখ করা হয়েছে, আনোয়ার কামাল ২০০৩ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে পরিচালনা কমিটি ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সব হিসাব পেশ করতে বলে। দাখিল করা হিসাবে আয়-ব্যয়ের যে হিসাব দেখানো হয়েছে তাতে ৪৫ লাখ ৭১ হাজার ৯১৯ টাকা খরচের কোনো হিসাব নেই। এ বিষয়ে আনোয়ার কামাল জানান, ষড়যন্ত্র করে ফাঁদে ফেলতে এই ধরনের মিথ্যা ঘটনার আশ্রয় নিয়ে মামলা করা হয়েছে। এই টাকা আত্মসাৎ করা হয়নি বলে দাবি করেন তিনি।