বগুড়ায় অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই স্থাপন করা একটি ইটভাটা গতকাল শনিবার ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরীর নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলডোজার দিয়ে ভাটাটি গুঁড়িয়ে দেন। অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকার ফটকি সেতুর কাছে বড়বাড়ি ব্রিক নামে ইটভাটা গত বছর স্থাপন করা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বেআইনিভাবে ১০ একর কৃষিজমি ধংস করে এই ইটভাটা স্থাপন করা হয়। অধিদপ্তর থেকে এ ব্যাপারে ইটভাটার মালিক রাশেদুল ইসলামকে নোটিশ দেওয়া হলেও তিনি দলীয় প্রভাব বিস্তার করে ভাটার কার্যক্রম চালিয়ে যান। একপর্যায়ে গত ৮ নভেম্বর ভাটার মালিক রাশেদুল ইসলামকে ঢাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালকের কাছে তলব করে সাত লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার সকালে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরীর নির্দেশে ও তত্ত্বাবধানে অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুল আলম ও সহকারী পরিচালক মোহামঞ্চদ হাফিজুর রহমানের উপস্থিতিতে স্থানীয় পুলিশ, র্যা ব ও প্রশাসনের একটি দল এস্কেভেটর যন্ত্রের মাধ্যমে ইটভাটার মূল স্থাপনা ভেঙে ফেলে।মোহামঞ্চদ মুনীর চৌধুরী জানান, পরিবেশ অপরাধী যত বড়ই রাঘব বোয়াল হোক না কেন, পরিবেশ আইনের আওতায় এর মাশুল দিতে হবে।