বগুড়ায় অবৈধ জুস কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী বাজারে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত রুচিতা ফুডস অ্যান্ড হারবাল বাংলাদেশ নামের জুস তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছেন। ওই কারখানা থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মোহাম্মদ আলী রেজার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।