বগুড়ায় অস্ত্র আইনের মামলায় ভাগ্নে শহীদের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় অস্ত্র আইনের একটি মামলায় জামাআতুল মুজাহিদীন (জেএমবি) বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির আনোয়ার আলম খোকা ওরফে ভাগ্নে শহীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুর রশিদ গত মঙ্গলবার বগুড়ার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। এ দিকে অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় ঢাকার সিআইডি পুলিশ মঙ্গলবার ভাগ্নে শহীদকে চার দিনের রিমান্ডে নিয়েছে। বগুড়ার ডিবি পুলিশের উপপরিদর্শক লুৎফর রহমান জানান, ভাগ্নে শহীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঠাকুরগাঁ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, দিনাজপুরের বিরামপুর ও জামালপুরে ১৩টি মামলা রয়েছে।গত ১২ জুলাই রাতে পুলিশ বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ ভাগ্নে শহীদকে গ্রেপ্তার করে। পরদিন বগুড়া সদর থানার উপপরিদর্শক আবদুল হাকিম বাদী হয়ে অস্ত্র আইনে শহীদের বিরুদ্ধে মামলা করেন।