বগুড়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, সারা দেশে জামায়াত-শিবিরের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে গতকাল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে এক পক্ষ দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ে ফেরার পথে উপজেলা পরিষদের সামনে পৌঁছালে অপর পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে।