বগুড়ায় আটটি শ্যালোমেশিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সদর উপজেলায় বালু উত্তোলনের কাজে ব্যবহূত আটটি শ্যালোমেশিন উদ্ধার করা হয়েছে। ভূগর্ভস্থ বালু অবৈধভাবে উত্তোলনের অভিযোগে গতকাল সোমবার উপজেলার নওদাপাড়া এলাকার শাখারিয়া নামপাড়া থেকে মেশিনগুলো উদ্ধার করে পুলিশ। এ সময় বালু উত্তোলনের কাজে নিয়োজিত শ্রমিকেরা পালিয়ে যান। আটটি মেশিন উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান।