বগুড়ায় আরও ১০১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জেলা জামায়াতের সাবেক এক নেতাসহ গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জন গ্রেপ্তার হয়েছেন।
সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার রাত আটটা পর্যন্ত বগুড়া শহর ও জেলার অন্যান্য স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, গতকাল সন্ধ্যায় শহরের গোহাইল সড়ক থেকে জেলা জামায়াতের সাবেক দপ্তর সম্পাদক আকরাম বিন হামেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বগুড়ায় সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার অভিযোগে চারটি মামলা রয়েছে। তিনি জয়ভোগা মাদ্রাসার সহকারী শিক্ষক।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক বলেন, অপরাধ কর্মকাণ্ড ঠেকাতে জেলাজুড়ে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।