বগুড়ায় আরডিএর বার্ষিক পরিকল্পনা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) ২১তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন গত রোববার একাডেমীর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল।একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক এম এ মতিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল মান্নান।সম্মেলনে জানানো হয়, গত অর্থবছরে আরডিএ থেকে পাঁচ হাজার ৯৬৫ জনকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণপ্রদান, পল্লি উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ১১টি বিষয়ের ওপর গবেষণা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া একই অর্থবছরে মোট ১৭টি প্রায়োগিক গবেষণা করা হয়।