বগুড়ায় ইউএনওর ওপর হামলার ঘটনায় জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে খোট্টাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আবদুস সামাদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ইউএনওর ওপর হামলার ঘটনায় এর আগে গত রোববার সাজাপুর আহমদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের নেতা রমজান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ইউএনওর ওপর হামলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় জামায়াতের নেতা সাইদুর ও রমজান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে ইউএনওর ওপর হামলা মামলার আসামিদের নাম প্রকাশ করেছে পুলিশ।