বগুড়ায় ইসলামী ব্যাংকের সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক আতাউর রহমান খান ও তাঁর স্ত্রী জহুরা বেগমের বিরুদ্ধে প্রায় পৌনে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা করেছে।গতকাল বৃহস্পতিবার বগুড়া সদর থানায় দুদকের পক্ষে বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ফরিদ আহমেঞ্চদ পাটোয়ারী বাদী হয়ে মামলা দুটি করেন। দুদক বগুড়ার বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল বায়েছ মিয়া জানান, দীর্ঘ তদন্ত শেষে দুদক ওই দম্পতির বিরুদ্ধে প্রায় পৌনে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং গোপনের প্রমাণ পেয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও উপাত্তের ভিত্তিতে দুদক তাঁদের বিরুদ্ধে মামলা করেছে।