বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলার প্রত্যন্ত পল্লীতে গত শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আহসান হাবিব (৩৮) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্ত্রী সুমি বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের ভাষ্যমতে, উপজেলার আচারের পাড়া গ্রামের আহসান হাবিব ও তাঁর স্ত্রী সুমি বেগম রাতে খাওয়া-দাওয়া শেষে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে কে বা কারা আহসান হাবিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে লাশ ঘরে রেখে পালিয়ে যায়। গতকাল রোববার ভোরে বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।