বগুড়ায় ওষুধসহ চিকি ৎ সক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রি-নিষিদ্ধ সরকারি ওষুধ পাচারকালে গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ায় আবদুর রাজ্জাক (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।আবদুর রাজ্জাক নওগাঁ জেলার নিয়ামতপুর থানার চন্দননগর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি সিরাজগঞ্জ জেলার হাটি শুভগাছা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।বগুড়া সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে চারমাথা বাস টার্মিনাল এলাকায় আবদুর রাজ্জাকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহল পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর কাছে থাকা ব্যাগ থেকে বিক্রি-নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার করা সরকারি আট ধরনের ওষুধের মধ্যে রয়েছে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ও ভিটামিন। তিনি ওষুধগুলো বিক্রির জন্য বগুড়ায় নিয়ে এসেছিলেন।