বগুড়ায় কাল হরতাল ডাকল জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহাবুদ্দিনসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন এক বিবৃতিতে এই হরতালের ঘোষণা দেন।

জামায়াতের আমিরসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত-শিবির আজ বেলা একটার দিকে শহরের সাবগ্রাম এলাকায় বিক্ষোভ-মিছিল করেছেন।

নাশকতার অভিযোগে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শাহাবুদ্দিনকে আজ সকালে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকেসহ গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) গাজীউর রহমান প্রথম আলোকে জানান।