বগুড়ায় ক্যান্টনমেন্ট স্কুলের সাফল্যের ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসির ফলাফলে বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ২০-এর তালিকায় গত বছরের মতো এবারও চতুর্থ স্থান লাভ করেছে প্রতিষ্ঠানটি।সরকারি আযিযুল হক কলেজ বোর্ডের তালিকায় সপ্তম স্থান লাভ করেছে। রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার অংশ নেওয়া ৬৩৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০৮ জন। সরকারি আযিযুল হক কলেজ থেকে অংশ নেওয়া এক হাজার ৫০৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৫২ জন। বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ রাজশাহী শিক্ষা বোর্ডে ১৯তম স্থান লাভ করেছে।