বগুড়ায় গাজর চাষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর বগুড়ায় ১২২ হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে। সদরে ২৫ হেক্টর, গাবতলীতে ৩০ হেক্টর ও সারিয়াকান্দির ২০ হেক্টর জমিতে গাজরের চাষ করা হয়েছে। এখন গাজর তোলার সময়। কৃষকেরাও ব্যস্ত। জমির শতাংশ হিসাবে গাজর বিক্রি হচ্ছে। প্রতি শতাংশ গাজরের বর্তমান বাজারমূল্য ১ হাজার টাকা। খেত থেকে গাজর কিনে ব্যবসায়ীরা সেগুলো নিয়ে যাচ্ছেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। ছবিগুলো ২৫ জানুয়ারির।




