বগুড়ায় গাজীউল হকের নামে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক প্রয়াত গাজীউল হকের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার বগুড়ায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল শনিবার শহরের নামাজগড়ে পুরোনো দিনাজপুর সড়কটি ‘ভাষাসৈনিক গাজীউল হক সড়ক’ নামকরণ করে উদ্বোধন করা হয়েছে।গতকাল দুপুর ১২টার দিকে শহরে ভাষাসৈনিক গাজীউল হক সড়ক উদ্বোধন করেন বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান। এ সময় গাজীউল হকের সহধর্মিণী জাহানারা হক, পৌর কাউন্সিলর আমিনুল ফরিদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গাজীউল হক জন্মবার্ষিকী উদ্যাপনে আজ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।