বগুড়ায় গৃহবধূ হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় গৃহবধূ সুফিয়া খাতুন (২৪) হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের নিতাই চন্দ্র সাহা সব আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ড পাওয়া আসামিরা হলেন, জিয়াউর মণ্ডল, আনোয়ার হোসেন, আজমল শেখ, ওয়াহেদুল ইসলাম, ফারুক হোসেন, নয়ন মিয়া, জিল্লুর রহমান ও জাকির হোসেন। তাঁদের বাড়ি বগুড়ার শিবগঞ্জ ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।