বগুড়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ী ইউছুফ আলীকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত ইউছুফের মেয়ে বাদী হয়ে গতকাল শনিবার মামলাটি করেন। চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্রবার রাতে নিহত হাবিবুর রহমানের সহযোগী স্বেচ্ছাসেবক লীগের কর্মী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল ব্যবসায়ী ইউছুফ আলী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমানের লাশ নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ছুরিকাহত শামছুল আলীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা পাঠানো হয়েছে।নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাটে শুক্রবার বিকেলে চাঁদা না পেয়ে হাটের তত্ত্বাবধায়ক ইউছুফ আলীকে ছুরিকাঘাত করে হত্যা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান। ক্ষুব্ধ জনতা হাবিবুর রহমানকে মারধর করলে তিনিও মারা যান।