বগুড়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রল ঢেলে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অগ্নিসংযোগের ঘটনায় ব্যবসায়ী জাহিদুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আগুনে বাড়িটি ভসঞ্চীভূত হয়ে গেছে।
বাড়ির সব আসবাব, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বাড়ির একটি গুদামে রাখা কয়েক লাখ টাকার বিস্কুটও পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, রোববার রাত তিনটার দিকে শাজাহানপুর উপজেলার ফুলতলায় প্রথম আলোর বগুড়া ছাপাখানা-সংলগ্ন এলাকায় ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বাড়ির ভেতরে থাকা লোকজন দৌড়ে বাইরে এসে প্রাণে রক্ষা পান। পরে প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জাহিদুর দাবি করেছেন। তবে ভয়ে তিনি সন্ত্রাসীদের নাম প্রকাশ করতে চাননি।
জাহিদুর জানান, ফুলতলা এলাকায় থেকে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির বিস্কুট বিপণন ও পরিবেশকের ব্যবসা করে আসছিলেন। এ কারণে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাঁর কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিচ্ছে। কিছুদিন আগেও তারা চাঁদা নিয়েছে। কয়েক দিন ধরে সন্ত্রাসীরা নতুন করে পাঁচ লাখ টাকা দাবি করে। কয়েকজনের বিরুদ্ধে এ ব্যাপারে তিনি মামলাও করেছেন। তার পরও তারা চাঁদা দাবি করছিল। একপর্যায়ে চাঁদা না পেয়ে তাঁকে বাড়িঘর থেকে উচ্ছেদ ও পুড়িয়ে মারার হুমকি দেয় সন্ত্রাসীরা।
শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।