বগুড়ায় চার দিনের বৃক্ষমেলা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ চত্বরে চার দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বনায়ন বিভাগের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল সোমবার এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমলা রঞ্জন দাস। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মমতাজ হোসেন প্রমুখ বক্তব্য দেন।