বগুড়ায় চিকিৎসকদের কর্মবিরতি পালন আজও চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসককে মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জেলা বিএমএর ডাকে গতকাল সোমবার জেলার সরকারি সব হাসপাতালে দিনব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে।এ কারণে জেলা শহরে অবস্থিত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বহির্বিভাগে গতকাল কোনো চিকিৎসাসেবা দেওয়া হয়নি।একই দাবিতে বিএমএর ডাকে আজ মঙ্গলবার জেলার সব সরকারি হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগে কর্মবিরতি পালন করা হবে। সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জুন রাতে একজন রোগী ভর্তিকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ তাঁর লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুস সাকিব ও সামিউল ইসলামকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় চিকিৎসক নাজমুস সাকিব বাদী হয়ে সোনাতলা থানায় জাকির হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।