বগুড়ায় চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার
রোগীর স্বজনদের হাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ চিকিৎসক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে জেলার সব হাসপাতাল ও চিকিৎসাসেবা কেন্দ্রে ডাকা ধর্মঘটের তৃতীয় দিনের মাথায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।গত বুধবার বগুড়ার পুলিশ সুপারের সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া শাখার নেতাদের আলোচনার পর রাতেই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিএমএর পক্ষ থেকে শুধু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহামঞ্চদ আলী হাসপাতালে প্রতিদিন সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা করে বহির্বিভাগে কর্মবিরতি পালনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএমএর বগুড়া শাখার সাধারণ সম্পাদক রেজাউল আলম বলেন, ‘চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দাখিলের জন্য পুলিশ প্রশাসন আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত শহরের বড় দুটি হাসপাতালে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।’পুলিশ সুপার মোজামেঞ্চল হক জানান, অভিযুক্ত ব্যক্তিরা জামিনে থাকায় গ্রেপ্তারের সুযোগ নেই। তবে দ্রুত অভিযোগপত্র দাখিলের ব্যবস্থা নেওয়া হবে।১২ অক্টোবর বেলা আড়াইটার দিকে ছুরিকাঘাতে আহত হয়ে রায়হান আলী নামের এক যুবককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে একদল লোক কর্তব্যরত চিকিৎসক মাসুদ পারভেজ, অসীম কুমার সাহা, আবেদ বিল্লাহ, পুষ্পিতাসহ পাঁচজন চিকিৎসককে লাঞ্ছিত করে।