বগুড়ায় ছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় নাহিদ হোসেন (১৮) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বগুড়ার ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বাংলাদেশ (আইআইটিবি) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্র নাহিদ শিবগঞ্জ উপজেলার পীরববাজারের আবদুল মান্নানের ছেলে।শহরের মালতীনগর পুলিশ ফাঁড়ির এসআই আবদুল করিম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।গতকাল সন্ধ্যায় বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।