বগুড়ায় ছাত্রলীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ওরফে লিটন ও তাঁর সহযোগী যুবলীগ কর্মী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শাজাহানপুর থানার পার্শ্ববর্তী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ চারটি মামলা রয়েছে। লিটনের বাড়ি উপজেলার ফুলকোট আর সুমনের বাড়ি কুষ্টিয়া গ্রামে।শাজাহানপুর থানা সূত্রে জানা যায়, লিটন ও তাঁর সহযোগীরা গত রোববার উপজেলার আমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে অপহরণের চেষ্টা চালান।