বগুড়ায় ছাত্রলীগ সভাপতিসহ ১৯ জনের নামে মামলা
বগুড়ায় হরতালের সময় ইসলামী ছাত্রশিবির আজিজুল হক কলেজ পুরোনো শাখার সভাপতি আবু রূহানীকে হত্যার অভিযোগে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজীসহ ছাত্রলীগ ও যুবলীগের ১৯ জন নেতা-কর্মীর নামে আদালতে মামলা হয়েছে।গত বৃহস্পতিবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন আবু রূহানীর বাবা আবু বকর।আদালত মামলাটি এজাহার (এফআইআর) হিসেবে গণ্য করার জন্য বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি আদেশ দিয়েছেন।গত ৩১ জানুয়ারি বগুড়ায় জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর সাড়ে ১২টায় শহরের ফুলবাড়ী এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনের সড়কে হরতাল-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে ছাত্রশিবিরের নেতা আবু রূহানী নিহত হন। ওই দিন আবু রূহানীর ভগ্নিপতি হারুনর রশিদ অজ্ঞাতনামা ৮-১০ জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন।বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রিয়াজউদ্দিন আহম্মেদ এ বিষয়ে বলেন, আদালতের আদেশ এখনো থানায় পৌঁছায়নি।