বগুড়ায় ছাত্রলীগের সেই দুই কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও সশস্ত্র মহড়ায় অংশ নেওয়ার ঘটনায় প্রকাশিত ছবিতে অস্ত্রধারী দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন বগুড়া শহরের জহুরুল নগরের আবুল হোসেন (২০) ও শিববাটি এলাকার রোমান সরকার (২১)। শুক্রবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শহরের জহুরুল নগর ও গাবতলী উপজেলার রাজেশ্বরপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে। বিভিন্ন জাতীয় দৈনিকে গত ২৬ এপ্রিল সরকারি আযিযুল হক কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সশস্ত্র মহড়ার ওই ছবি প্রকাশিত হয়। বগুড়ার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুত্ফর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা সংঘর্ষে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।