বগুড়ায় ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের সেউজগাড়ি থেকে এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ছাত্রের নাম ছানোয়ার হোসেন (২৪)। তিনি বগুড়ায় অবস্থিত ইসলামী ব্যাংক অব ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজির (আইবিআইটি) ইলেকট্রিক্যাল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। বগুড়া সদর থানার পুলিশ জানায়, ছানোয়ার হোসেন সেউজগাড়িতে তানভির ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতেন। গতকাল সকালে সেউজগাড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের পাশে একটি কলাবাগানের মধ্যে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সদর থানার পুলিশকে জানায়।