বগুড়ায় ছিনতাই হওয়া ট্রাক ও ধান উদ্ধার, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ট্রাকবোঝাই ধান ছিনতাইয়ের চার দিন পর গত সোমবার রাতে ছয় দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, পাবনার নগরবাড়ী থেকে ছিনতাই করা ট্রাক এবং বগুড়ার গাবতলী থেকে ১১০ বস্তা ধান উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: তারেক রহমান, মতিয়ার রহমান, মুকুল, শাহাবুদ্দিন, সাগর হোসেন ওরফে জনি এবং মোবারক হোসেন।বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ২৯ এপ্রিল রাতে ধান ব্যবসায়ী ফারুক হোসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম থেকে ১১০ বস্তা ধান কিনেন। এ ধান নিয়ে কুষ্টিয়ায় যাওয়ার পথে উপজেলার কাথম-কালীগঞ্জ সড়কের দলগাছা পৌঁছালে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ট্রাকটি ছিনতাই করে।