বগুড়ায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত এনামুল হক (২৫) গত রোববার সকাল নয়টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি শাজাহানপুর উপজেলার পারটেকুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, একসঙ্গে তিন ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় তাঁদের মা বাদী হয়ে গত শুক্রবার সাঈদীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। সাঈদী পলাতক রয়েছেন।