বগুড়ায় ছয় ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চালককে খুন করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত বুধবার রাতে বগুড়া ও পাবনার বিভিন্ন স্থান থেকে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: বগুড়ার দুপচাঁচিয়ার মন্টু মাতব্বর ওরফে বাবু ডাকাত, পুরান বগুড়ার শহিদুল, বগুড়া শহরের চকসূত্রাপুরের নবি নেওয়াজ খান সুইট, সোনাতলার আলমগীর হোসেন আপেল ও রিপন ও রংপুরের পীরগাছার ইউনুছ আলী।তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই হওয়া অটোরিকশাটি পাবনা সদর হাসপাতালের সামনে থেকে উদ্ধার করা হয়।