বগুড়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল রোববার বগুড়ার গাবতলী উপজেলার পল্লিতে প্রতিপক্ষের হামলায় হারুনার রশিদ (৬০) নামের একজন বৃদ্ধ খুন হয়েছেন। হামলায় ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোনারায় ইউনিয়নের তেলিহাটা ফকিরপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে হারুনার রশিদের সঙ্গে ২০ শতাংশ জমি নিয়ে একই গ্রামের আবদুস সামাদ, বুলু মিয়া ও আসাদ আলীর বিরোধ চলছিল। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই জমিতে সামাদের লোকজন ঘর নির্মাণ করতে গেলে হারুনার রশিদের লোকজন বাধা দেয়। এ সময় সামাদের লোকজন হারুনার রশিদকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।