বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে খাসজমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছে। নিহতের নাম মিনাজ কাজী (৫০)। তিনি নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। সোনাতলা থানার পুলিশ জানায়, নিশ্চিন্তপুর গ্রামে খাসজমির দখল নিয়ে সোনাজুল মোল্লা ও গিয়াসউদ্দিন প্রামাণিকের পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এই জমি নিয়ে গত শনিবার দুপুরে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত নয়জনকে সোনাতলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মিনাজ কাজীর (৫০) অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার ভোরে তিনি মারা যান।