বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবীদের বিক্ষোভ আজ সমঝোতা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি ও ভাঙচুরের ঘটনায় গতকাল বুধবার বিএনপি-সমর্থিত আইনজীবীরা বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার দুই পক্ষ সমঝোতা বৈঠকে বসবে বলে জানা গেছে।জানা গেছে, ঘটনার প্রতিবাদে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা গতকাল বেলা ১১টার দিকে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। তবে আগের দিন তাঁরা আদালত বর্জনের ঘোষণা দিলেও গতকাল সেই কর্মসূচি পালন করা হয়নি। অন্যদিকে আওয়ামী আইনজীবী সমিতি বার সমিতির আদালত বর্জন কর্মসূচি প্রত্যাখ্যান করে যথারীতি মামলা পরিচালনা করেছেন। জজ আদালত চত্বরে সাব-পোস্ট অফিস উদ্বোধন করা নিয়ে গত মঙ্গলবার আদালত চত্বরে আওয়ামী আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে মারপিট এবং বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে।