বগুড়ায় জাপার সাংসদের বাড়িতে ককটেল হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় পার্টির (এরশাদ) সাংসদ নুরুল ইসলামের বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়েছে৷ গত শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের নারুলী এলাকায় এ হামলা হয়৷ তবে এতে কেউ হতাহত হননি৷
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত একটার দিকে একদল দুর্বৃত্ত সাংসদ নুরুল ইসলামের বাড়ি লক্ষ্য করে একটি ককটেল ছোড়ে৷ ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাসার সামনে বিপণিবিতানের টিনের ছাউিনর ওপর পড়ে বিস্ফোরিত হয়৷ ওই সময় সাংসদ বাসায় ছিলেন না৷ বগুড়া সদর থানার ওসি আবু হায়দার মো. ফায়েজুর রহমান বলেন, অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে৷