বগুড়ায় জামায়াতের নেতাসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার সাধারণ সম্পাদক মাজেদুর রহমান ওরফে জুয়েলসহ চারজনকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, শহরের গোহাইল সড়কে টিটু মিলনায়তনের সামনে থেকে প্রথমে মাজেদুরকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ছাড়িয়ে নিতে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালালে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করার মুহূর্তে পুলিশ তাঁদের ধাওয়া করে। সেখান থেকে মাজেদুরকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁকে ছাড়িয়ে নিতে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, বগুড়া শহরে সম্প্রতি জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যেসব সহিংস ঘটনা ঘটিয়েছেন, তার মূল পরিকল্পনাকারী মাজেদুর। তাঁর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তাঁকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিতে তাঁরা দুটি ককটেল নিক্ষেপ করেন। পুলিশ ১৫টি রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মাজেদুরকে গ্রেপ্তারের প্রতিবাদে বিকেলে জামায়াত-শিবিরের কর্মীরা রংপুর-ঢাকা মহাসড়কের তিনমাথা রেলগট এলাকায় ১৪-১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটান। তাঁরা টিআর ট্রাভেলসের একটি কোচসহ তিনটি গাড়িতে আগুন দেন। ভাঙচুর করেন ১০টি গাড়ি।