বগুড়ায় জেএমবির বোমা প্রশিক্ষক হান্নান ফের দুই দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য ও বোমা প্রশিক্ষক মো. আবদুল হান্নানকে (৩২) পুনরায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার বগুড়ার বিচারিক হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা বগুড়ার শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গত শুক্রবার হান্নানকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।