বগুড়ায় জেলা প্রশাসকের বাসায় দুর্বৃত্তদের হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার জেলা প্রশাসকের (ডিসি) বাসা থেকে গত বুধবার গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত পানি উত্তোলনের কাজে ব্যবহূত দুটি বৈদ্যুতিক মোটর নিয়ে গেছে। জেলা প্রশাসক এ ঘটনাকে ডাকাতি বলে উল্লেখ করলেও পুলিশ সুপার বলেছেন, এটি ডাকাতি নয়। আবার এটি কোনো সাধারণ চুরিও নয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা জেলা প্রশাসকের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।