বগুড়ায় ঝড় ও শিলাবৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় গত বুধবার বিকেলে বয়ে গেছে ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টি। এতে পাকা ধানের ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা উপড়ে বিদ্যুতের তারের ওপর পড়ায় প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল বগুড়া শহর।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। মুহূর্তের মধ্যে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। বেলা সোয়া তিনটা থেকে পৌনে চারটা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬১ কিলোমিটার।ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার সদর, গাবতলী, সোনাতলা, কাহালু, শিবগঞ্জসহ বিভিন্ন উপজেলার জমির পাকা ধান ও রবিশস্যেরও ক্ষতি হয়েছে।