বগুড়ায় টেলিফোনের তার চুরি, সাড়ে চার হাজার সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর থানার ফতেহ আলী মোড় থেকে চোরেরা টেলিফোনের সংযোগ লাইনের তার চুরি করে করে নিয়ে গেছে। এতে গত মঙ্গলবার রাত থেকে শহরের উত্তরাংশের এলাকাগুলোর সাড়ে চার হাজার টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফতেহআলী মোড় এলাকায় কালভার্টের নিচে থেকে চোরেরা প্রায় ছয় লাখ টাকা মূল্যের ভূগর্ভস্থ কেব্্্্্্ল চুরি করে নিয়ে গেছে। এতে শহরের নিউমার্কেট, বাদুরতলা, বড়গোলা, নিশিন্দারা, উপশহর, চকযাদু সড়কসহ পৌর এলাকার উত্তরাংশের সাড়ে চার হাজার টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিটিসিএলের বগুড়া বিভাগীয় প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, দপ্তরে তারের মজুদ না থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়া টেলিফোনগুলোর সংযোগ পুনঃস্থাপন করতে দু-তিন দিন সময় লাগতে পারে। খুলনা থেকে তার এনে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।