বগুড়ায় ট্রাক ও অটোটেম্পোর সংঘর্ষে চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালক আইয়ুব আলী (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহত আইয়ুব আলী শাজাহানপুর উপজেলার বারআঞ্জুল-টুনিপাড়া গ্রামের বাসিন্দা। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানা–পুলিশের ভাষ্যমতে, রাতে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন চালক আইয়ুব আলী। এ সময় বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে ঘটনাস্থলেই চালক আইয়ুব আলী মারা যান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।