বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় প্রথম বাইপাস মহাসড়কের ছিলিমপুরে গতকাল রোববার দুপুরে ট্রাকের চাপায় নূর আলম (৩০) নামের এক যুবক মারা গেছেন। তিনি শাজাহানপুর উপজেলার চকজোড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

নূর আলমের বড় ভাই আবদুল আজিজ জানান, নূর গতকাল বেলা দুইটার দিকে বিদ্যুৎ বিলসংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলতে বাইসাইকেলে চড়ে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যাচ্ছিলেন। পথে মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নূর আলম মারা যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।