বগুড়ায় ডাকাত সন্দেহে তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর থানার পুলিশ আন্তজেলা ডাকাত দলের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত শনিবার সন্ধ্যায় উপজেলার মাদলাহাট এলাকায় অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেন (২৮) এবং মোজামেঞ্চল হোসেন (৩০) নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় হত্যা, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনের পাঁচটি মামলা রয়েছে।এর আগে শুক্রবার বিকেলে বগুড়ার সাতমাথা থেকে আন্তজেলা সড়ক পথের ডাকাত দলের প্রধান বগুড়ার শাজাহানপুরের ডাকত বাচ্চু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।