বগুড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জিলা স্কুল মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলার একটি স্টলে শিক্ষার্থীদের ভিড় l ছবি: প্রথম আলো
বগুড়া জিলা স্কুল মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলার একটি স্টলে শিক্ষার্থীদের ভিড় l ছবি: প্রথম আলো

বগুড়া জিলা স্কুল মাঠে গতকাল শুক্রবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আবদুল মান্নান।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় বগুড়া জিলা স্কুল মাঠে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নানা উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিসেবার বিভিন্ন পণ্যসহ কমপক্ষে ৬০টি স্টল নিয়ে শুরু হয়েছে এ মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।
উদ্বোধনী দিনে মেলায় ছিল স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। উদ্ভাবিত যেসব যন্ত্র বা ডিভাইস নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে আগতদের মধ্যে সেগুলোর মধ্যে রয়েছে সৌরবিদ্যুতে চলা ‘ওয়াটার ওয়েস্টেজ ক্লিনার’ নামের একটি স্বয়ংক্রিয় যন্ত্র নিয়ে। এ ছাড়া আছে ‘রোবটিক আর্ট ডিজাইনার’, ‘কোয়ালিটি কন্ট্রোল ডিভাইস’ ইত্যাদি।
উদ্বোধনী বক্তব্যে সাংসদ বলেন, তথ্যপ্রযুক্তির সেবা এখন জনগণের দোরগোড়ায়। মানুষের হাতে হাতে ইন্টারনেট। ৪ হাজার ৫৫০টি ইউনিয়নে তথ্যসেবা পাচ্ছে জনগণ। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়; বাস্তবতা।