বগুড়ায় তরুণ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের শিববাটি এলাকায় গত মঙ্গলবার রাতে সুজন মিয়া (২৮) নামে এক তরুণ খুন হয়েছেন। তিনি শহরের ফলবাড়ীর দক্ষিণপাড়ার বাদশা মিয়ার ছেলে।জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সুজন বাড়ির পাশে এক বন্ধুর বাড়ির সামনে বসে ছিলেন। এ সময় কয়েকজন বন্ধু তাঁকে ডেকে নিয়ে শিববাটি সেতুর দিকে চলে যান। তাঁরা সেখানে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখেন।